১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের নবীনগরে বাস-ট্রাক সংঘর্ষ, রক্ষা পেল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার নবীনগরে ফিলিং স্টেশনের সামনে বাস ও খোলা ট্রাকের সংঘর্ষে একটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে,‘জিম জুই’ নামের বাসটি নবীনগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি খোলা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায়। তবে সৌভাগ্যক্রমে যাত্রী,চালক ও হেলপার সবাই অক্ষত রয়েছেন। বাসটি বর্তমানে ফিলিং স্টেশন প্রাঙ্গণে রাখা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়