২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোর শহরের বকচর তাতিপাড়া রোডস্থ আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়তের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য শাইখ ড. মোজাফফর বিন মুহসিন, শুব্বান বিভাগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি শায়েখ তানজিল আহমেদ, মাওলানা ইকবাল হোসেন, মোঃ গোলাম রহমান, শায়েখ আব্দুর রশিদ প্রমুখ। কাউন্সিল অধিবেশনে ৩৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আহম্মদ আলী এবং সেক্রেটারি পদে মোঃ মোরশেদ আলম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়