বুলগেরিয়ার সোফিয়ায় বসবাস করেন ২৮ বছর বয়সী আন্দ্রেয়া ইভানোভা। তার অদ্ভুত এক নেশা চাপল। নিজের ঠোঁটকে বিশ্বের সবচেয়ে বড় করার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে প্রায় ২০,০০০ পাউন্ড খরচ করেছেন। বছরের পর বছর ধরে ‘লিপ ফিলার’ নেওয়ার ফলে তার ঠোঁট এতটাই ফুলে উঠেছে যে অনেক চিকিৎসক এখন তাকে আর চিকিৎসা দিতে অস্বীকার করছেন। আন্দ্রেয়া একজন সহকারী নার্স। তিনি শুধু ঠোঁটেই সীমাবদ্ধ থাকেননি। তার চিবুক, চোয়াল ও গালের হাড়ে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন নিয়েছেন। ৬০০ সিসি সিলিকন ইমপ্লান্টসহ স্তন বৃদ্ধির সার্জারি করিয়েছেন। সবশেষে, সম্পূর্ণ রূপান্তরিত চেহারায় তিনি এখন বার্বি-সদৃশ স্বর্ণকেশী চুল, ব্লিচ করা ভ্রু, বড় নকল পাপড়ি ও গাঢ় লিপস্টিকের মাধ্যমে নিজের লুক সম্পূর্ণ করেছেন। কিন্তু আন্দ্রেয়া সবসময় এমন ছিলেন না। সার্জারির আগে তিনি একেবারেই আলাদা ছিলেন। তার পুরনো ছবিগুলো দেখে অনেকেই অবাক হন। ইনস্টাগ্রামে তার ৩৮ হাজারেরও বেশি অনুসারী। তাদেরকে নিয়ে আন্দ্রেয়া বলেন, আমি বড় ঠোঁট, ফিলারে ভরা মুখ, ভারী ও অদ্ভুত মেকআপ পছন্দ করি। সাধারণ সৌন্দর্য আমার কাছে বিরক্তিকর, তাই আমি সম্পূর্ণভাবে আমার চেহারা বদলেছি। যদিও তার পরিবার প্রায়ই সমালোচনা করে- বিশেষ করে বাবা-মা ও দাদা-দাদি বলেন, দেখতে তোমাকে ভয়ঙ্কর লাগে। তবুও তিনি সেসব কথায় পাত্তা দেন না। তার ভাষায়, আমি প্রাপ্তবয়স্ক। আমার শরীরে কি করব তা আমার সিদ্ধান্ত। আমার বন্ধুরা আমাকে যেমন আছি তেমনই মেনে নেয়, তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন আর অবাক হয় না।
‘বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট’-এর মালিক আন্দ্রেয়া
Previous article
Next article
আরো দেখুন
স্বর্ণালঙ্কারের বিরল ভাণ্ডার আবিষ্কার
প্রতিদিনের ডেস্ক
সৌদি আরবের হেরিটেজ কমিশন দেশটির কাসিম অঞ্চলে আব্বাসীয় যুগের প্রায় ১০০টি স্বর্ণালঙ্কার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। উদ্ধার হওয়া প্রাচীন অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে ফুলের...
ব্যঙ্গাত্মক দল সিজেপি ও বিপিআইয়ের উত্থান
প্রতিদিনের ডেস্ক
সাম্প্রতিক সময়ে ভারতের অনলাইন অঙ্গনে দুটি আন্দোলন ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে তরুণ প্রজন্মের ভেতরে। এসময় গড়ে ওঠে অনলাইনভিত্তিক ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)...

