১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জের ডবল মার্ডারের ৩৩ জন আসামিকে জেল হাজতে প্রেরণ

সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জের পল্লীতে বিএনপি’র দুই ভাই হত্যা মামলার ৫৮ জন আসামির মধ্যে ৩৩ জন নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। প্রকাশ থাকে গত পয়লা জুন উপজেলার জামাল ইউনিয়নে সামাজিক ও বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা মহব্বত ও তার ছোট ভাই ইউনুস আলী নিহত হয়। নিহত মহব্বত আলীর ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৫৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন নেয় এবং হাইকোর্টের নির্দেশ মোতাবিক গত ২২ শে জুলাই নিম্ন ৫৮ জনের মধ্যে ৩৩ জন নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়