১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিন্ডিকেটের হামলার অভিযোগে ডিজিটাল জরিপ প্রতিষ্ঠানের

আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
মহেশপুরে আধুনিক প্রযুক্তিনির্ভর জমি জরিপ প্রতিষ্ঠান ‘ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্ট’-এর উদ্যোক্তাদের ওপর হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা। বুধবার (২৩:জুলাই) সকালে মহেশপুর শহরের ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্ট কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, তাকিছুর রহমান তপু, আব্দুর রহমানসহ অন্যরা। লিখিত বক্তব্যে আব্দুল বলেন, গত ২২ জুন সকালে উপজেলা আমিন কল্যাণ সমিতির কতিপয় নেতা আমাদেরকে তাদের কার্যালয়ে ডেকে জোরপূর্বক তাদের সমিতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চাপ দেন। আমাদের মতবিরোধ দেখা দিলে তারা আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং একটি সংঘবদ্ধ মব তৈরি করে হামলা চালায়। আমরা কোনোরকমে প্রাণে বাঁচি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৭ জুন ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্ট নামে একটি আধুনিক জরিপ প্রতিষ্ঠান চালু করি। সেখানে টোটাল স্টেশন মেশিনসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুলভাবে জমি মাপার কাজ করা হয়। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন তৎকালীন এসি ল্যান্ড শরিফ শাওন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁত জরিপ করায় জনসাধারণের মধ্যে এই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এতে ঈর্ষান্বিত হয়ে উপজেলা ও জেলা আমিন কল্যাণ সমিতির একটি প্রভাবশালী মহল শুরু থেকেই নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। মোহাম্মদ আলীর অভিযোগ, এরা একটি সিন্ডিকেট তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এমনকি আমাদের যন্ত্রপাতি কেড়ে নেওয়ার নির্দেশ দেয় সদস্যদের। জরিপ কাজে আমাদের দেখলেই বাধা দেওয়ার জন্য উসকানি দেয়। সর্বশেষ ২২ জুলাই জেলা সমিতির সেমিনারে ডেকে মৌখিক স্বীকারোক্তির জন্য চাপ প্রয়োগ করে এবং আমরা লিখিতভাবে মত প্রকাশ করলে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়। তিনি আরও অভিযোগ করেন, বাইরে বের হওয়ার পর জেলা সেক্রেটারি মাসুদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সঙ্গবদ্ধভাবে হামলা চালাতে উদ্যত হন। আমরা কোনোমতে দৌড়ে প্রাণে রক্ষা পাই। এ ঘটনায় মহেশপুর থানায় লিখিত অভিযোগ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাদের দাবি ১. হামলাকারীদের আইনের আওতায় আনা। ২. প্রতিষ্ঠানের সার্ভেয়ার ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করা। ৩. জরিপ কার্যক্রম নির্বিঘ্নে চালাতে প্রশাসনিক সহায়তা প্রদান। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, আমরা বর্তমানে একটি প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের চাপ ও হুমকির মুখে রয়েছি। প্রশাসনের হস্তক্ষেপ না পেলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়