১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে প্রকৃত চাষিদের বাদ রেখে প্রণদনার বীজ ও সার বন্টন

সোহেল আহমেদ,কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরন করেছে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার পর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরন করা হয়। অভিযোগ উঠেছে প্রকৃত চাষিদের বাদ রেখে বীজ ও সার বিতরন করা হয়েছে। জানা গেছে , ২০২৪-২৫ অর্থবছরে খরিপ ০১ এর আওতায় গৃষ্মকালীন পেয়াঁজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বুধবার উপজেলার ৭০০ কৃষকের মাঝে ১ কেজি করে পেয়াঁজ বীজ , ২০ কেজি ডিওপি ও ২০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বন্টন করা হয় । অভিযোগ উঠেছে উপজেলার প্রকৃত চাষিরা এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন । খোজ নিয়ে জানা গেছে , প্রকৃত চাষিদের বাদ রেখে কৃষি কর্মকর্তাদের পছন্দের তালিকা অনুযায়ী বীজ ও সার বন্টন করা হয়েছে। উপজেলার সিংগী গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, আমার প্রায় ৮ বিঘা বিভিন্ন ধরনের ফসল আছে । অথচ এখানকার কৃষি অফিসার আমার সাথে কোনদিন দেখা করলো না। ইচ্ছা ছিল এবার পেয়াঁজ চাষ করবো , বীজ সংকটের কারনে করতে পারলাম না। আর আজকে যারা বীজ ও সার পেলো তারা আসলে কারা? আরেক চাষি বিল্লাল হোসেন বলেন, বীজ ও সার প্রকৃত চাষিরা পায় কিনা আমার জানা নেই। তাই আশা ছেড়ে দিয়েছি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহন বলেন , এ ব্যাপার আপনাকে পরে জানাবো। জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা মাহবুবুল আলম রনি বলেন, যারা প্রকৃত চাষি তাদেরকেই এ তালিকায় রাখা হয়েছে । এবং তাদের মাঝেই সার ও বীজ বন্টন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়