প্রতিদিনের ডেস্ক
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনা মেনে নেয়া যায় না। হে আল্লাহ্, আপনি সব মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন। বর্ষা বলেন, ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করানো হচ্ছে- চিন্তা করা যায়? কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, চোখ বন্ধ নয়, খোলা রাখুন।

