১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সমমান) পরীক্ষায় অংশ নিয়ে ভাল ফলাফল করায় ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদেরকে ভূষিত করা হয় ক্রেষ্ট, ফুল ও সার্টিফিকেট দিয়ে। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বুধবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করে। মণিরামপুর উপজেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনষ্টিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, প্রধান শিক্ষক তৌহিদ এলাহী প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সমমান) স্তরের ২০২২-২৩ সালের পরীক্ষায় ভাল ফলাফল করায় ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়