মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় থানা থেকে ১ কিঃ মিটার দূরে শিববাটী ব্রিজ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিজন কান্তি মন্ডলের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় গভীর রাতে শিক্ষক দম্পতিকে মারপিট করা হয়েছে বলে গৃহকর্তা স্কুল শিক্ষক নিশ্চিত করেন। শনিবার (২৭ জুলাই) গভীর রাতে ৩/৪ জন ডাকাত অস্ত্র-স্বস্ত্র নিয়ে রাত আনমানিক ২টার দিকে আমার বাড়িতে প্রবেশ করে। সংঘবদ্ধ ডাকাত দল রান্না ঘরের জানালা দিয়ে রডের সাহায্যে থাকার ঘরের ছিটকানি খুলে প্রবেশ করে। এসময় ডাকাত দল আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। ঘরে থাকা আলমারী ও শোকেস ভেঙ্গে সেখানে থাকা নগত টাকা স্বর্ণালঙ্কর নিয় যায়। ডাকাতি কালে তাদের হাতে পিস্তল, রড ও দেশিয় অস্ত্র ছিল। এসংক্রান্তে থানায় অভিযোগ করেছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আমরা ঘটনাটি জানতে পরে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করছি। এখনো লিখিত অভিযোগ পাইনি।

