১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী।গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটেছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি। রাতেই মিরপুর মডেল থানায় জিডিটি কর হয়।
তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি। অভিযোগে তিনি বলেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।
জানা গেছে, অভিযোগকারী তাসকিনের বন্ধু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়