২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন

সোহেল আহমেদ, কালিগঞ্জ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের ডাকা সারা দেশে মানববন্ধনের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা কিন্ডার গার্ডেন বিদ্যালয় এর শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় ভূষণ হাই স্কুল রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইংলিশ ভার্সন স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন বাংলাদেশে আবারো বৈষম্য সৃষ্টি করা হচ্ছে । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বৃত্তি দিতে পারবে অথচ কিন্ডার গার্টেন বিদ্যালয় এর শিক্ষার্থীরা কেন সরকারি বৃত্তি পরীক্ষায় কেন অংশগ্রহণ করতে পারবে না। অবিলম্বে বাংলাদেশের কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে বৃত্তির ব্যবস্থা করা হোক । তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়