১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটা ইউএনওর বিদায়ী সংবর্ধনা

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বুধবার ৩০ জুলাই দুপুর ১২টায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম প্রমুখ। সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান তার দেবহাটা উপজেলায় এক বছর ১১ মাসের দায়িত্ব পালনকালে দেবহাটাবাসীর সার্বিক সহযোগীতার স্মৃতি তুলে ধরে উপজেলার সকল সেক্টরের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। আসাদুজ্জামান বলেন, দেবহাটাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় ও বন্ধুসুলভ আচরন করার কারনে তিনি যথাসম্ভব সরকারী দায়িত্ব পালন করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছেন। তিনি আজীবন এই স্মৃতি মনে রাখবেন। উল্লেখ্য, মো. আসাদুজ্জামান সম্প্রতি এডিসি হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলাতে বদলী হয়েছেন। শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়