১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ড্যাব যশোর জেলা শাখার উদ্যোগে চাঁচড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি বলে তিনি উল্লেখ করেন। শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে চাচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনোই কেবল ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে না। আমরা জনগণের সেবক হওয়ার ব্রত নিয়ে রাজনীতি করি। দেশের যে কোনো সংকটে বিএনপির নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় আরও উপস্থিত ছিলেন, ড্যাব যশোর জেলা শাখার নেতা আবু আহসান লাল্টু, মেজবাউর রহমান, ফারুক এহতেশাম পরাগ, শরিফুল আলম খান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী নানা রোগের প্রাথমিক চিকিৎসা, পরামর্শ ও ওষুধ বিতরণ করেন। স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে ক্যাম্পটি স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়