নিজস্ব প্রতিবেদক॥
যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুর রহমান তোতনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর যশোর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মারুফুর ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম ও সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। দোয়া মাহফিলে মরহুম রফিকুর রহমান তোতনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

