সার্চে এআই ব্যবহারে ওয়েব ট্রাফিক কমার আশঙ্কাকে প্রত্যাখ্যান গুগলের

প্রতিদিনের ডেস্ক
গুগলের এআইচালিত নতুন সার্চ ফিচারটি ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক কমিয়ে দিতে পারে বলে পিউ রিসার্চের এক জরিপে জানানো হয়। কিন্তু সম্প্রতি ওই প্রতিবেদনের তথ্যকে ‘ভিত্তিহীন’ ও ‘অতিরঞ্জিত’ বলে প্রত্যাখ্যান করেছে গুগল। খবর টেকক্রাঞ্চ।টেক জায়ান্টটির মতে, এ ধরনের জরিপ বাস্তবে গুগলের এআই সার্চের কার্যপ্রণালিকে সঠিকভাবে উপস্থাপন করে না।
গুগল কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে জানায়, সাম্প্রতিক কিছু তৃতীয় পক্ষের প্রতিবেদনে ওয়েবসাইট ভিজিটে নাটকীয়ভাবে পতনের দাবি করা হয়েছে। এসব জরিপ ত্রুটিপূর্ণ পদ্ধতি, বিচ্ছিন্ন কিছু উদাহরণ কিংবা এমন ট্রাফিক পরিবর্তনের ওপর ভিত্তি করে করা, যা গুগলের সার্চে এআই ফিচার চালুর আগেই ঘটেছে।গুগল স্বীকার করেছে, ব্যবহারকারীদের পরিবর্তিত অভ্যাসের কারণে কিছু সাইটের ভিজিট কমছে আর অন্য সাইটের বাড়ছে। তবে প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ক্লিকের মান বেড়েছে। বর্তমানে ব্যবহারকারীরা বেশি প্রাসঙ্গিক ও দরকারি তথ্য পাচ্ছেন।
অনলাইনে তথ্য খোঁজার প্রধান মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে গুগল সার্চকে ইন্টারনেটের মেরুদণ্ড হিসেবে দেখা হয়েছে। তবে এখন এআই চ্যাটবট সার্চের বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
ব্যবহারকারীদের এ অভ্যাসের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গুগল সার্চে চালু হয়েছে এআই ওভারভিউজ ও এআই মোড ফিচার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়