১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুর মাছ বাজারে আগুন: শিশুসহ আহত ৭

মাসুম বিল্লাহ, কেশবপুর
বৃহস্পতিবার রাতে কেশবপুর মাছ বাজার সংলগ্ন মাছ ব্যবসায়ী মাহাবুর রহমানের বাড়ির নিচ তলায় এক ইউনিটে ককসেট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে মাছ শ্রমিকরা কাজ করাকালিন আগুন লেগেছে। আগুন দেখে শ্রমিক ও স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন সংবাদ দেয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখার তাপে ও ধোঁয়ায় বিল্ডিং এর দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়া অবস্থান করা সবুজ শেখ (৪২), পিতা ফজলুল শেখ, ঝুমুর বেগম (৩৮), স্বামী, সুমন শেখ তাসনিয়া (০৯), পিতা সবুজ শেখ, তাসফিয়া (২ বছর ৬ মাস) পিতা- সবুজ শেখ, রবিউল শেখ (২০) পিতা – সবুজ শেখ, রমজান শেখ (১৩) পিতা – সবুজ শেখ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাডা থানার বান্দা বাড়ি থানায়। এছাড়া আহত আব্বাস উদ্দিন (৩৯) পিতা – মৃত আব্দুল খালেক এর বাড়ি চরনাজিম উদ্দিন থানায়। আহতদের হাত, মুখসহ বিভিন্ন স্থানে পুড়ে সামান্য আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার পূর্বক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে উক্ত গোডাউনে মৎস্য শ্রমিকরা কাজ করা অবস্থায় সিগারেটের ফেলে দেয়া আগুন হতে উক্ত আগুন লাগার সূত্রপাত ঘটেছে। আগুন লেগে উক্ত গোডাউনে থাকা ককসেট ও প্লাস্টিকের ক্যারেট পুড়ে অনুমান ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়