৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল সদর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে বিজয় কর্মকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মাইজপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজয় কর্মকার মাইজপাড়া গ্রামের বাসু কর্মকারের ছেলে। সে স্থানীয় মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৫ টার দিকে বিজয় কর্মকার নামে ওই কলেজ শিক্ষার্থী পাশের বাড়ির তিনতলার ছাদে শুকাতে দেয়া কয়লা আনতে যায়। এসময় অসাবধানতা বসত বাড়িটির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদুৎপৃষ্ট হয়। বিদুৎপৃষ্ট হয়ে সে প্রথমে পাশের বাড়ির একটি টিনসেড ঘরের চালার উপর এবং পরবর্তীতে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান বিদুৎপৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়