উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাধারণ সভা শেষে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে গাজী আল ইমরানকে সভাপতি এবং মারুফ বিল্লাহ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যান্যদের মধ্যে খলিলুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলিম, আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুলেট, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় মন্ডল, কোষাধক্ষ জগবন্ধু কয়াল, প্রচার সম্পাদক জামাল বাদশা, দপ্তর সম্পাদক আনিসুর রহমান মিলন। সদস্য হয়েছেন যথাক্রমে, আব্দুল আহাদ, হাবিবুর রহমান, ফরিদুজ্জামান, আজহারুল ইসলাম সাকি।
