৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হামিম সরদার টনি (২৬) কে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামরুজ্জামান ও তার টিম ২৭ ও ২৮ সেপ্টেম্বর নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টনিকে আটক করে। আটককৃত টনির স্বীকারোক্তির ভিত্তিতে একটি কালো রঙের ১৩৫ সিসি বাজাজ ডিসকভার,একটি লাল রঙের ১৫০ সিসি পালসার ও একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা আরো জানান,এ মামলায় এ পর্যন্ত মোট ১১ জন চোর চক্রের সদস্য গ্রেফতার এবং ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত টনিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়