১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ছুরিকাঘাতে যুবক জখম : থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় সাকিব (২৫) নামে এক যুবক জখম হয়েছেন। সদর উপজেলার রামনগর কাজীপাড়ার সুরুজের ছেলে সাকিবের খালাতো ভাই রাহাত হোসেন এ ঘটনায় কোতোয়ালি থানায় দুইজনের নামে মামলা দায়ের করেছেন। মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকার শফিয়ারের ছেলে মিরাজ (২৫) এবং মিজানুর রহমানের ছেলে আবু সাঈদ ওরফে কালা সাঈদ (৩০)। মামলায় বলা হয়,আসামিরা এলাকায় মাদক বিক্রি করে এবং কয়েকদিন ধরে সাকিবকে মারপিট ও খুন-জখমের হুমকি দিচ্ছিল। গত ৬ অক্টোবর সন্ধ্যায় সাকিব বাড়িতে থাকা অবস্থায় মিরাজ কাজ আছে বলে তাকে ডেকে বাইরে নিয়ে যান। পরে বাড়ির পাশের রাস্তার ওপর মিরাজ ও কালা সাঈদসহ অজ্ঞাত আরও ৩-৪ জন সাকিবকে মারপিট করে ছুরিকাঘাত চালায়। সাকিবের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়