‘মুনমুন’ এখন ২৩১ কোটি টাকার মালিক

প্রতিদিনের ডেস্ক
বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আজ ২৬ অক্টোবর তার জন্মদিন। ১৯৭২ সালে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম হয় তার। রাবিনার নামই তার পরিচয়ের এক অনন্য দিক। ‘রাবিনা’ নামটি তার মায়ের নাম বীণা ট্যান্ডন ও পিতার নাম রবি ট্যান্ডনের সংমিশ্রণ। এ ছাড়া পরিবারের অনেকেই তাকে আদর করে ‘মুনমুন’ বলে ডাকতেন।রাবিনা অভিনয়ে আসার আগে একটি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় সহকারী হিসেবে কাজ করতেন। পরিচালক শান্তনু শেওরের হাত ধরে হিন্দি সিনেমায় তার ক্যারিয়ার শুরু।
মুম্বাইয়ের মিথিবাই কলেজে ভর্তি হয়ে দুই বছর লেখা পড়া শেষে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে কলেজ ছেড়ে দেন। রাবিনা ট্যান্ডন ২১ বছর বয়সে একক মা হিসেবে দুই সন্তানকে দত্তক নিয়েছিলেন। এটি তখনকার সমাজের দৃষ্টিতে এক সাহসী ও অপ্রচলিত পদক্ষেপ ছিল, যা তাকে এক নতুন ধারা তৈরি করতে সাহায্য করেছিল।১৭ বছর বয়সে সালমান খানের বিপরীতে ‘পাথর কে ফুল’ (১৯৯১) সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে রাবিনার। সিনেমাটি সুপারহিট হয়; তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত নারী অভিনেত্রী পুরস্কার পান। মধ্য নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের আলোচিত তারকা। সাম্প্রতিক বছরগুলোয় তিনি নেটফ্লিক্সের সিরিজ ‘আরণ্যক’ (২০২১) ও দক্ষিণি ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (২০২২)-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন।জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, রাবিনার মোট সম্পদের পরিমাণ প্রায়₹১৬৬ কোটি রুপি (তথা ২৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা)। সিনেমা, ওটিটি প্রজেক্ট, বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন থেকে তার আয় আসে। তিনি প্রতি সিনেমার জন্য₹২-৩ কোটি রুপি ও বিজ্ঞাপনের জন্য ৫০ লাখ রুপি নিয়ে থাকেন। তার বাৎসরিক আয় প্রায় ২০ কোটি রুপি২০০৪ সালে তিনি চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান—রাশা ও রণবীর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়