৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পলিটিক্সের শিকার সোনিয়া!

প্রতিদিনের ডেস্ক
নব্বই দশকের অভিনেত্রী সোনিয়া। হঠাৎ করে শোবিজ ছেড়ে পাড়ি জমান বিদেশে। সালমান শাহ, ওমর সানি থেকে শুরু করে সে সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করার সুযোগ পেলেও একক নায়িকা হিসেবে সমসাময়িক নায়িকাদের চেয়ে পিছিয়ে ছিলেন তিনি। সম্প্রতি এগুলোর কারণস্বরূপ তিনি দাবি করেন যে সেসময়ে পলিটিক্সের শিকার হয়েছিলেন তিনি। তাকে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হতো অথবা সিনেমায় তার সংলাপ বা গান বাদ দিয়ে দেয়া হতো বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিক্স করা হয়েছে। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিক্সের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে। নায়ক রাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। রিয়াজের প্রথম সিনেমা ছিল আমার সঙ্গে, আমি দ্বিতীয় সিনেমা করেছি ওমর সানী ভাইয়ের সঙ্গে। সেগুলোর দিকে তাকালে সিনেমায় আমার অবস্থান আরো শক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি।
এছাড়া ফিল্ম পলিটিক্স প্রসঙ্গে সোনিয়া বলেন, আমার সাইন করা সিনেমায় অন্য নায়িকা কাজ করেছেন। চুক্তিবদ্ধ হওয়া সিনেমা থেকে আমাকে বাদ পড়তে হয়েছে। একটি সিনেমার কথা বলি, সে সিনেমায় ওমর সানী-মৌসুমী আপা শুটিং করছেন। দুই দিন পর আমার শুটিং করার কথা ছিল। আমি চুক্তিবদ্ধও ছিলাম। প্রসঙ্গত, দশম শ্রেণিতে পড়াকালীন সিনেমার প্রস্তাব পান সোনিয়া। তার অভিনীত প্রথম সিনেমা ‘মাস্তান রাজা’। এছাড়া সোনিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘বউ-শাশুড়ির যুদ্ধ’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়