১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মো: আব্দুল আলিম (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা এলাকার মোঃ রেজাউল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল আলীম তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ায় বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় জনৈক নজরুল ইসলামের সার কীটনাশকের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে ট্রাকের ঢাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুল আলিম। এ ঘটনায় সামান্য আহত হয় মোটরসাইকেল চালক। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়