১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার মারধর মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে গ্রেফতার দেখানো হলো

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর কোতোয়ালি থানার এক মারধর মামলায় সাবেক সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সাবেক এই মন্ত্রীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। আদালত শুনানি শেষে কামরুল ইসলামের গ্রেফতার আবেদন মঞ্জুর করে।পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারিতে মামলাটি ঢাকা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু দায়ের করে। মামলকটিতে কামরুল ইসলাম ১৯ নম্বর আসামি।কামরুল ইসলামের আইনজীবী আফিতাফ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০২৪ সালে ৪ আগস্ট একটি মারধর করার মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার আবেদন করা হয়। মামলায় কোথাও তার সম্পৃক্ততা না পেলেও তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।’কামরুল ইসলামকে আদালতে কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীর ভেতরে আদালতে তোলা হয়। হাজিরা শেষে আবার হাজত খানায় নেওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়