প্রতিদিনের ডেস্ক:
রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড। রোববার (২৩ নভেম্বর) এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে।এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ আজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

