৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

তিনিই ইতিহাসের সেরা ওয়ানডে ব্যাটসম্যান

প্রতিদিনের ডেস্ক
নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি মনে করেন, বয়স কখনোই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ২০২৭ বিশ্বকাপ খেলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দুই কিংবদন্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জেতানোর সামর্থ্য পুরোপুরি ধরে রেখেছেন।’ সাউদি বলেন, ‘তর্কসাপেক্ষে, কোহলি হয়তো ইতিহাসের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। যদি সে এখনো পারফর্ম করতে পারে, তাহলে কেন নয়? রোহিতও অস্ট্রেলিয়ায় কয়েকদিন আগে শতক করেছে। তারা এখনো পারফর্ম করছে। তাই যতদিন তারা দলের জন্য অবদান রাখতে পারবে, বয়স কেবল একটি সংখ্যাই।’ তিনি আরো যোগ করেন, ‘এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। যদি তারা মনে করে যে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সব যোগ্যতা তাদের আছে, তাহলে কেন নয়? কোহলি যদি বিশ্বকাপে খেলতে প্রস্তুত থাকে, ভারত অবশ্যই তাকে দলে চাইবে।’ সাম্প্রতিক সময়ে ভারত টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার মুখে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশের পর এক বছরের মধ্যে এটি ভারতের দ্বিতীয় হারের ধাক্কা। এর আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে যায় তারা। সাউদির মতে, কোহলি, রোহিত ও আর. অশ্বিনের অবসর ভারতীয় দলে বড় প্রভাব ফেলেছে। তাদের অবসর ভারতীয় দলে অভিজ্ঞতার বড় শূন্যতা তৈরি করেছে। তিনি বলেন, ‘ভারত প্রচুর অভিজ্ঞতা হারিয়েছে। এক বছর আগেও তাদের দলে আমরা যখন খেলেছিলাম, তখন অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিল। এখন রোহিত, অশ্বিন, কোহলি নেই, এই তিনজনের অভিজ্ঞতা ও জ্ঞান দলকে অনেক সাহায্য করত। এখন দলের অন্যদের এগিয়ে আসতে হবে… সম্ভবত এটা তাদের জন্য একটি পরিবর্তনের সময়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়