১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সতীঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্মিলিত সভা ও দোয়া

শামিম হোসেন, কুয়াদা
যশোর সদরের সতীঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্মিলিত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায বক্তব্য রাখেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, জেলা বিএনপি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ইসহাক, রামনগর ইউনিয়ন জামাতের আমির মুছহাক আলী, সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিয়ন মুজাহিদ কমিটির সম্পাদক শিক্ষক নুর ইসলাম, খানকায় ওয়াছিয়ার পীর সাহেব মাহমুদুল হাসান, সতীঘাটা ক্যাডেট মাদ্রাসার মুহাতামিম অজিহুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহাজান সিরাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক তোরাবাআলী, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামিম।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক মাজারুল ইসলাম রাজিব, আলমগীর হোসেন আলম, ইউনিয়ন যুবদল সভাপতি লিটন সরদার, সম্পাদক আলিমুজ্জামান ডালিম,দেলোয়ার হোসেন হিমুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়