১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের আলোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তার বাড়িতে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে আটক করে। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে। সোমবার সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়া। তিনি জানান, তদন্তে জেলা বিএনপির দলীয় অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হয়। উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর বাইরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। বিষয়টি নিয়ে তখন শহরময় সমালোচনা ঝড় উঠেছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়