রাজগঞ্জ প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এ্যাড: শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের ফেস্টুন উম্মোচন করা হয়েছে। এ্যাড: শামছুজ্জামান (দিপু) প্রচরণায় ৮ ভিসেম্বর সোমবার সন্ধ্যার পর স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজগঞ্জ বাজারের উন্মুক্ত মঞ্চে, চৌরাস্তা মোড়, বটতলা মোড়সহ বিভিন্ন স্থানে এই ফেস্টুন উম্মোচন করা হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এ্যাড: শামছুজ্জামান (দিপু), সাবেক চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মফিজ, জাহাঙ্গীর আলম টগর, সাইফুল ইসলাম সাগর, ফজলুর রহমান, ফারুখ হোসেন, তুহিন মাহমুদ, তমাল, জাকির হোসেন, মুক্তি, তুহিন আহমেদ প্রমুখ।

