বেনাপোলে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলে পৃথক অভিযানে ৪,৮৪,৪০০ টাকার ভারতীয় নেশাজাতিয় ট্যাবলেট সিরাপ শাড়ী, কম্বল, শাল, চাদর, চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে। সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী ও আন্দুলিয় এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোন চোরাচালানিকে আটক করতে পারেনি। বিজিবি সুত্র জানায় সীমান্তের ওই সব এলাকায় অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উইনসেরক্স কফ সিরাপম শাড়ী ,কম্বল শাল চাদর, চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। স্থানীয় সুত্র জানায় এসব পণ্য সরাসরি ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের মাধ্যেমে প্রবেশ করে। এরপর বিজিবি বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট প্যাচেঞ্জার টার্মিনাল চেকপোষ্ট কখনো ইজিবাইক ঠেকিয়ে আবার আমড়াখালী চেকপোষ্ট থেকে আটক করে। যার কারনে কোন চোরাচালানি আটক হয় না। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত ভারতীয় পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়