যশোরে যুবককে ছুরিকাঘাতের মামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিযে বিরোধের জেরে ফুরাদ দেওয়ান (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে জখমের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। ফুরাদ সদর উপজেলার কল্যাণদহ গ্রামের রুলু বিশ্বাসের ছেলে। আটককৃতরা হচ্ছে একই গ্রামের ফজলুল হক দেওয়ানের দুই ছেলে মিলন হোসেন (৪০) ও শহিদুল ইসলাম (৫২) এবং শহিদুল ইসলামের ছেলে শাওন হাসান সানি (২০)। এছাড়া এই মামলার অপর আসামিরা হলো, শহিদুল ইসলামের স্ত্রী জেসমিন (৪২) এবং মিলন হোসেনের স্ত্রী নাজমা (৩০)। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানিয়েছেন, আসামিরা ও ফুরাদ দেওয়ান প্রতিবেশি। জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্রধরে গত রোববার (৭ ডিসেম্বর) আসামিরা ফুরাদের বাড়ির সামনে দাড়িয়ে গালিগালাজ করতে থাকে। সে সময় দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামিরা ছুরি দিয়ে ফুরাদকে আঘাত করে। সে জখম হয়। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ফুরাদের ভাই মুরাদ হোসেন থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এই মামলার তিন আসামিকে আটক করে সোমবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়