১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সবুজ পাতায় লাল সূর্য

শাহানাজ শিউলী
সবুজ পাতায় লাল সূর্য
টগবগিয়ে ওঠে,
রক্তে ভেজা গোলাপগুলো
থোকা থোকা ফোটে।
সবুজ পাতায় আলোর মিছিল
স্বপ্ন চোখের আশ,
মাটির মায়ায় বাঁধা প্রাণ
দেশ-প্রীতির বাস।
সবুজ পাতায় রক্তে আঁকা
স্বাধীনতার মান,
তারই সুরে বাজায় বাঁশি
লাল-সবুজের গান।
সবুজ পাতায় আলোর শিখায়
আঁধার থাকে ঢাকা,
রক্তে ভেজা মাটির বুকে
বীর যোদ্ধা রাখা।
রক্ত নদীর ঢেউয়ের কথা
সাক্ষী পাতায় পাতায়,
লাল-সবুজের সেই ইতিহাস
লেখা জীবন খাতায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়