আনিছুর রহমান, বেনাপোল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও পুর্নঙ্গ সুস্থতার জন্য বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে বাহাদুরপুর ইউনিয়নের ৫ নং ধান্যখোলা ওযার্ড এর বিএনপির সভাপতি আতিয়ার রহমান এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৫ শার্শা-১ আসন এর সাবেক সংসদ সদস্য আসন্ন ত্রায়োদশ জাতিয় সংসদ নির্বাচনের ধানের শীষ এর প্রার্থী মাফিকুল হাসান তৃপ্তি। মফিকুল হাসান তৃপ্তি অনুষ্ঠানে উপস্থিত নারী পুরুষদের উদ্দেশ্য করে বলেন, দেশনায়ক তারেক রহমান সর্বস্তরের মানুষের বৈষম্য দুরীকরণ এবং পারিবারিক সম্প্রীতি প্রতিষ্ঠায় রুপরেখা ৩১ দফা ঘোষণা করেছেন।দফা নম্বর ২৪ এবং ২৬ এ নারীদের নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।এতে দফা নম্বর ২৪ এ ফ্যামিলি কার্ড এবং ২৬ এ হেল্থ কার্ড সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে। তিনি বলেন, আজ আমাদের গনতন্ত্রের মানস কন্যা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধান মন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি শত অন্যায় অত্যাচার নির্যাতন জেল জুলুম সহ্য করে দেশ ছেড়ে পালিয়ে যান নাই। তিনি আমাদের তার আচলের নীচে রেখেছেন মায়ের মত। তাই সকলে তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। আপনারা জানেন এই দেশে বড় দুটি দলের নেত্রী দুইজনই কিন্তু নারী ছিলেন। তার একজন মায়ের আদর্শে তার দলের নেতা কর্মীদের আগলে ধরে রেখেছে। আর একজন বার বার তার নেতা কর্মীদের রেখে পালিয়ে যায়। পার্থক্য এখানে আওয়ামী নেত্রী শেখ হাসিনা ও আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি মতায় গিয়ে সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের প্রয়োজনীয় মৌলিক বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। বিশেষ করে নারীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উলাশী ইউনিয়ন বিএনপির সহ -সভাপতি আমিনুর রহমান নেদা, সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাইদুল ইসলামসহ বিএনপির সকল অঙ্গসংগঠন এর নেতা কর্মীরা।

