রাজগঞ্জ প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজার ত্রিমোহিনী রোড মাইক্রো ইস্টার্ন সংলগ্ন দ্বিতীয় তলায় এ নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়। রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের তথ্য-প্রযুক্তি-গবেষণা সম্পাদক ও নারকেলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক আসিফ শাহরিয়ার শিহাবের সঞ্চালনায় এই উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি, অত্র পাঠাগারের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোঃ মুতাছিম বিল্লাহ, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি, ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিমুল এহাসান, অর্থ সম্পাদক আব্দুল আল মামুন, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আদহাম হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক তৌসিফ সাদিক, দপ্তর সম্পাদক জুবায়ের হাসান, সহ দপ্তর সম্পাদক রাকিবুজামান পিয়াল, অর্থ সম্পাদক অতুনু পারভেজ আপন, কার্যনির্বাহী সদস্য সাব্বির আহমেদ রনি, আল-সাজিদ, অন্তর, মাহফুজ, জিল্লুর রহমান সহ সকল সদস্য বৃন্দ।

