জি এম ফারুক আলম, মণিরামপুর
আসন্ন ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন বিএনপি একাট্টা হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে শপথ গ্রহন করেছেন। শুক্রবার বিকেলে কুলটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পোড়াডাঙ্গা নৃত্যর মোড় নামক স্থানে উঠান বৈঠকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিএনপির মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন নেতাকর্মীদের প্রতি আহবান জানান, সকল ভূলবুঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক নাজমুল হক লিটন, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মজিদ, বিএনপি নেতা মাহাবুবুর রহমান, মিজানুর রহমান, হরিচাঁদ মল্লিক, নীল রতন নিলু, পলাশ, সমাজ সেবক আদিত্য মন্ডল, গুরুদাস মন্ডল, কালিদাস মন্ডল, প্রদীপ বিশ্বাস প্রমুখ।

