১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার চেষ্টা : স্বামী আটক

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালীগঞ্জে নেশার টাকা না দেওয়াই স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অত্যন্ত শংকটাপূর্ণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাটিয়ে দেন। যশোহর থেকে তাকে খুলনা ৫০০ বেড হাসপাতালে রেফাট করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ পৌরসভার নদীপাড়ার মটর শ্রমিক নেশাখোর হানিফ তার স্ত্রী কুলসুমকে প্রতিদিনের ন্যায় নেশার টাকা দিতে বলে এ সময় স্ত্রী টাকা দিতে না পারায় তাকে ঘরের ভিতর বেদম প্রহার করে মাটিতে ফেলে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে জবাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। তখন এলাকাবাসী তার স্ত্রীকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে এবং হানিফকে পুলিশের হাতে তুলে দেন। তার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায় ও প্রতিদিন স্বামীর নেশার টাকা দিতে হয়। টাকা না দিলে স্ত্রীর উপর নেমে আসে অমানুষিক নির্যাতন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়