প্রতিদিনের ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে এ অবস্থা বজায় থাকলে আরো উন্নতি সম্ভব বলেও তিনি জানান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

