রাজগঞ্জ প্রতিনিধি
গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নম্বর ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে ঝাঁপা পূর্ব ভাসমান সেতুর সম্মুখে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাষ্টার আজিজুর রহমান এবং ভাসমান সেতুর সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তালিব গাজী, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, আলহাজ্জ কফিল উদ্দীন, আহসান হাবিব রিপন, আবু সাউদ, শাহিদুজ্জামান পুতুল, মাষ্টার হারুনার রশিদ বাবুল, আল মামুন প্রমুখ।

