১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, গ্রহমাতা চন্দ্র ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠার পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
জমিজমা-সংক্রান্ত ঝামেলা মিটবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। ইলেকট্র্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। ব্যবসায় লোকসান গুনতে হতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যাংক ব্যালান্স বাড়বে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। কামনা বাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। দুর্ভাগ্য দূর হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। লৌকিকতা পরিহার্য। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আগুন, বিদ্যুৎ থেকে সাবধান। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়