নিজস্ব প্রতিবেদক
যশোরে সম্ভাব্য প্রার্থীদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর সকল সম্ভাব্য প্রার্থীদের সাথে আচরণ বিধি মনোনয়ন ফরম পূরণ ও দাখিল সংক্রান্ত নির্বাচনী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা ডেপুটি কমিশনার ডিসির কার্যালয়ের সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে যশোরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সচেষ্ট। র্যাব পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি আইনশৃংখলায় নিয়োজিত গোয়েন্দা সংস্থা সহ সরকারের সমস্ত বাহিনী অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যশোরে মোট ছয়টি আসনের সম্ভব্য এমপি প্রার্থীদের কে এই কথা বলেন। তিনি আরো বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের মাঝে শতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের প্রার্থীরা নির্বাচনের আচার আচরণ বিধি নিষেধ নিয়ম কানুন যথাযথ ভাবে পালন করবে এবং নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত নিয়ম নীতিমালা সঠিকভাবে পালন করবেন সেি অনুযায়ী কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইরুফা সুলতানা, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার, র্যাবের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুল ইসলাম, যশোর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক, যশোর-৩ আসনের বাংলাদেশ এনসিপি মনোনীত প্রার্থী খালিদ সাইফুল্লাহ জুয়েল, গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী হুমায়ন কবির (মুরাদ) প্রমূখ।

