১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।বুধবার (২৪ ডিসেম্বর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা বৈঠকে অংশ নেবেন। নির্বাচন কমিশন ভবনে আজ দুপুর ১২টায় বৈঠক অনুষ্ঠিত হবে।এর আগে গানম্যান দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়