১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

প্রতিদিনের ডেস্ক:
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরের পর তিনি সেখানে যাবেন বলে জানা গেছে। সেজন্য বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।
’জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন।
কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমাণ রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়