২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশনে যাত্রীদের জন্য নতুন ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রোপোল স্থলবন্দর ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ নতুন ফি কার্যকর হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, পেট্রোপোল ইমিগ্রেশনে বহির্গমনের সময় যাত্রীদের কাছ থেকে ফি আদায় করা হবে। বেনাপোল স্থলবন্দরের ট্রাভেল ট্যাক্স ও বন্দর চার্জের অনুরূপ হিসেবে পেট্রোপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।নতুন নির্ধারিত ফি অনুযায়ী ভারতীয় যাত্রীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০ রুপি।বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশের নাগরিকদের জন্যও ২০০ রুপি। তৃতীয় দেশের নাগরিকদের জন্য ৪০০ রুপি অথবা ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এ ফি কার্যকরের ফলে বেনাপোল-পেট্রোপোল রুটে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত ব্যয় গুনতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়