১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আলোচনা সভা

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি (শনিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা রাশেদ হুসাইন। এসময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সিডিও ইয়ুথ টিম শ্যামনগরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন সমাজকর্মী আনোয়ার পারভীন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সিডিও ইয়ুথ টিমের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, আব্দুল্লাহ আল মামুন, শাহীন আলম, মনির হোসেন মনি, নুহা ইসলাম, সাদিয়া আমিনসহ অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়