১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ন্যায়ের দেবতা শনি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করবে। প্রতিযোগিতায় জয়ী হবেন। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। দাম্পত্য ঐক্য বজায় রাখতে সচেষ্ট হতে হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। শ্রমিক দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় বুজে ব্যয় করতে হবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব রব করবে। লৌকিকতা পরিহার করুন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। দ্বিচক্রযান বর্জনীয়। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। পাওনা টাকা আদায় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণ মুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। শত্রুরা পিছু হটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়