১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ-ভারত কৈখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪১)। ৯ জানুয়ারি(শুক্রবার) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়