আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শনি, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। প্রেম, রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বপ্রাপ্ত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ধার কর্জ ঋণের জালে আটকাতে পারেন। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ম নজর রাখুন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব রাখতে হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। ভাগ্যলক্ষীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত বর্জনীয়।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সফলতার সূর্য ফোকাস মারবে। দুর্ভাগ্য দূর হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন পূরনের সম্ভাবনা।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। ধার কর্জ ঋণের জ্বালে আটকাতে পারেন। দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে।

