১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর মুড়লী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে মুড়লী মহাসিন স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সান ওরফে শাওন (১৮)। তিনি আব্দুস সামাদের ছেলে এবং মুড়লী এলাকার বাসিন্দা।
সূত্র জানায়,পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল্লাহ (২২), জিহাদ (২২) ও ইমন (২০)সহ কয়েকজন শাওনের ওপর হামলা চালায়। এ সময় কুড়ালের উল্টো পিঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়