১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আলকারাসের কোচ হতে চান না ফেদেরার

প্রতিদিনের ডেস্ক:
২০ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। এই কিংবদন্তি স্পেনীয় পেশাদার টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাসের কোচ হওয়ার হতে চান বলে জানিয়েছেন। তবে আলকারাসেরর উন্নতির জন্য তিনি কিছু পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন বলে জানান এই কিংবদন্তি। ফেদেরার বলেন, তারকা আলকারাস বর্তমানে যেভাবে খেলছেন, তাতে ২০২৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন জেতার জন্য তার হয়তো কোনও কোচের প্রয়োজনই নেই। তবে তিনি মনে করেন, ভবিষ্যতের জন্য আলকারাসকে সঠিক কোচ খুঁজে নিতে হবে। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমি এই দৌড়ে নেই, আমি নিশ্চিতভাবেই বাইরে। সম্ভবত আমি তাকে কিছু পরামর্শ দিতে পারি, কিন্তু সবাই জানে আমি বর্তমানে পরিবার অত্যন্ত ব্যস্ত।’
তিনি আরও বলেন, আমার মনে হয় ও কোচ-সহ অথবা কোচ ছাড়াও (ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম) জিততে পারবে। কারণ ও অত্যন্ত প্রতিভাবান। অবশ্যই একজন ভাল কোচ ওকে সাহায্য করবে। তার জন্য সঠিক কোচ খুঁজে পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত অল্প বয়সে এতগুলো গ্র্যান্ড স্ল্যাম জেতা সত্যিই অবিশ্বাস্য।
ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ফেদারার জানান, ইয়ানিক সিনার এই শিরোপা জেতার অন্যতম দাবিদার। পাশাপাশি রড লেভার এরিনায় ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকেও তিনি অন্যতম প্রতিযোগী হিসেবে দেখছেন। আলকারাসের প্রথম অস্ট্রেলীয় ওপেন জয়ের লক্ষ্যকে রোরি ম্যাকেলরয়ের ‘মাস্টার্স’ জয়ের স্বপ্নের সঙ্গে তুলনা করেন ফেদেরার। তার বিশ্বাস, আলকারাস এই প্রতিযোগিতা জিতবেন। যদি এই খেতাব জিততে পারেন তা হলে আলকারাসের জীবনেও বিশেষ স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়