নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর-এর মাদকবিরোধী অভিযানে বাঘারপাড়ার বাসুয়াড়ী এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন মোঃ ফয়সাল রেজা (৩২)। তিনি মৃত মহিদুল ইসলামের ছেলে। তার বাড়ি বাঘারপাড়া বাসুয়াড়ী ইউনিয়নের কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া গ্রামে। জানা গেছে ,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিকে বাঘারপাড়া কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘর তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

